 |
| TRY YOUR BEST |
বেশিরভাগ মানুষ চাকরি সন্ধানকে একটি অবসর কর্ম হিসেবে বিবেচনা করে থাকেন। সময় সুযোগ হলেএকটু সন্ধান করেন নতুবা হাত-পা গুটিয়ে বসে থাকেন। কিন্তু চাকরি খুঁজে বের করাও একটি অন্যতম কাজ হিসেবে মনে করে আলাদাভাবে একাজে সময় দেয়া উচিৎ । অনলাইন জব পোর্টালগুলোতে নিয়মিত চোখ রাখতে হবে। অনলাইন জব পোর্টালে থাকা প্রোফাইল/সিভিটি নিয়মিত আপডেট করে রাখতে হবে। সপ্তাহের প্রতি শুক্রবারে দৈনিক প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র চাকরি বাকরির মতো চাকরির খবর নিয়ে আরো অনেক ক্রোড়পত্র / পত্রিকা প্রকাশিত হয় যেখান থেকে নিজের জন্য সঠিক চাকরিটি খুঁজে নেয়া যেতে পারে।
চাকরি খোঁজার ক্ষেত্রে সহায়ক কয়েকটি পরামর্শ নিচে তুলে ধরা হলো-
সুনির্দিষ্ট পরিকল্পনা করুন:
আপনি কী ধরনের চাকরি করতে চান কিংবা কোন চাকরি আপনার ভালো লাগে, তা আগেভাগেই ঠিক করুন এবং সেই অনুযায়ী পরিকল্পনা নিয়ে অগ্রসর হোন। আপনার যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্ষেত্রেই আপনার সাফল্যের সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি। ক্যারিয়ার নিয়ে আপনার নির্দিষ্ট লক্ষ্য আপনার চাকরি সন্ধান প্রক্রিয়াকে সহজ করে দেবে অনেকাংশে।
যোগাযোগ রক্ষা করুন এবং নেটওয়ার্ক তৈরি করুন:
আপনার পরিচিত বন্ধু যারা চাকরি খুঁজছেন, তাদেরসাথে যোগাযোগ রাখুন। যারা চাকরি করছেন তাদের সঙ্গেও যোগাযোগ রাখুন। পরস্পরসহযোগিতার হাত সমপ্রসারিত করুন, আদানপ্রদান করুন চাকরি সংক্রান্ত তথ্যাবলী। মনে রাখবেন, চাকরির সুযোগেরএকটি বিরাট অংশ পূরণ হয় যোগাযোগের মাধ্যমে।
কাজকে প্রাধান্য দিনঃ
স্বপ্নের প্রতিষ্ঠানে বা পদে চাকরি করার ইচ্ছা থাকাটা সাভাবিক। কিন্তু পড়ালেখা শেষ করার সাথে সাথেই সেই কাংখিত চাকরিটি অনেকেরই পাওয়া হয় না। তবে এ ক্ষেত্রে হতাশ না হয়ে পড়ালেখা শেষ করার সাথে সাথেই আপনি যদি চাকরি করার সুযোগ পান হউক সেটা অত বেশি বেতনের না তবুও অবশ্যই সেই চাকরিটি করুন। এতে করে আপনার অভিজ্ঞতা যেমনি বাড়বে, ঠিক তেমনি আপনার মধ্যে হতাশা ও কাজ করবে না। তবে চাকরির পাশাপাশি আপনাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে আপনার সেই কাংখিত চাকরিটি পাওয়ার পথ অনেকটাই সহজ হয়ে যাবে। আপনি যদি পরিশ্রম ও অধ্যবসায়ের সাথে চেস্টা করেন তাহলে অবশ্যই আপনি সেটা পাবেন।
সরাকারি চাকরির জন্য গ্রুপ ভিত্তিক পড়াশুনা জরুরী:
চাকরির পড়াশুনার জন্য সাধারণত ইংরেজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান সহ কিছু বিষয়ের উপর ভালো করে প্রস্তুতি নিতে হয়। বাংলা, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান এইসব বিষয় আমরা বাসায় বসে বসে নিজেই পড়তে পারি কিন্তু গণিত ও ইংরেজী পড়তে গিয়ে মাঝে মাঝে অনেক সমস্যা দেখা দেয়, যা হয়ত নিজে নিজে সমাধান করা সম্ভব হয়ে উঠে না, তাই বন্ধুরা মিলে গ্রুপভিত্তিক পড়াশুনা করি তাহলে সমস্যা গুলোর সমাধান গ্রুপের কেউ না কেউ অবশ্যই করতে পারবে। আর আলোচনা করে পড়ালেখা করলে সেই পড়াশুনা অনেকদিন মনে থাকে।
চাকরিদাতা প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জানুনঃ
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আসে ইন্টারভিউ। অনেকেই যেই প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করে সেটা সম্পর্কে তেমন ভালো করে জানে না। তাই যখন ইন্টারভিউ বোর্ডে উক্ত প্রতিষ্ঠান বা যে পদের জন্য আবেদন করেছে সেটার কার্যাবলী বা বিশেষত্ব কিছু জানতে চাওয়া হয়, তখন অনেকেই সেই প্রশ্নের উত্তর দিতে পারে না। ফলে অভিজ্ঞরা সেই প্রার্থীকে অযোগ্য মনে করেন । তাই আবেদন করার আগে অবশ্যই উক্ত প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। ভালো করে জানতে হবে।
ইন্টারভিউর জন্য নিজেকে প্রস্তুত করুন:
প্রতিষ্ঠান সম্পর্কে জানুন, প্রতিষ্ঠানের অভ্যন্তরীন সংস্কৃতি সম্পর্কে জানুন, যে পদের জন্য আবেদন করেছেন সে পদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানুন। ওয়েবসাইট থেকে ইন্টারভিউতে কেমন পোশাক পরিধান করে যাবেন এবং আপনার বাচন ভঙ্গি কেমন হবে সে সম্পর্কে জানুন। কিভাবে আলোচনা শুরু করবেন এবং কিভাবে শেষ করবেন সেটা নিয়ে পরিকল্পনা করুন।